ভাবলাম নিজের পেজেই আবার ব্লগিং শুরু করি। এই সেডার পয়েন্টের রোলারকোস্টার পার্ক নিয়ে পড়তে গিয়ে মনে হইলো। পাবলিক ব্লগিং-এ নানা মুনির নানা মত, সবসময় পোষায় না। ফালতু।
যাউগগা, গত কয়দিন স্মাইল এর ব্রডব্যান্ডটা নিয়া সুখে আছি বেশ। :) আরাম, এই দারুচিনিটা, শাই শাই করে জিনিস নামে। ইন্টারনাল নেটওয়ার্ক তো।
জব করতে করতে আইলসা হইয়া যাইতেসি শালার। এফোর্ট দিতে চাই না জিনিসে। এটা অবশ্য নানা পার্সপেক্টিভেই দেখা যায়... লাইফে একটা সেটলড ভাবও আসছে; এখন আরাম না করলে কখন করুম?
যাউকগা, সামনে আমার মালয়েশিয়া ইত্যাদি ভ্রমন নিয়া কিছু লিখুম নে। এগুলি মিসই হইয়া গেছে। আমেরিকা ভ্রমন নিয়াও। চালামু নে।