১।
আমার চারপাশে বহু মানুষ দেখি। একজন আরেকজনরে ছাগু, কাফির, বরাহ, রাফিদি, গাধা, গরু, শুয়োর, মুনাফিক, বি'দাতি - কিছু কইতে বাকি রাখে না।
বেশিরভাগ মানুষই আমার ধারনা এমন না। কিছু মানুষ এমন। তাদেরও আমি দুষি না (সল্ট অফ দ্য আর্থ থিওরি), কিছু মানুষের কড়া মতামত থাকবেই। ব্যক্তিগতভাবে আমি এদের কাজকারবারে বেশ হতাশ হই। এভাবে মানুষকে ক্লাসিফাই করে লাভ কি?
দুনিয়ায় সব দৃষ্টিভঙ্গীরই সহনশীল-অসহনশীল মানুষ আছে। আমার হেজিটেশন আছে বলেই সবার থাকবে সেটা আমি আশা করি না। কিন্তু এত্ত সহজে জাজমেন্টাল মানুষজনকে যে আমারও বিরক্তিকর লাগে। মরালিটি কেন এত অবজেক্টিভ হবে? আমার ব্যক্তিগত ধারণায় মরালিটি অনেক সাবজেক্টিভ, কনটেক্সচুয়াল। আমার এদের সহ্য হয় না। সুতরাং আমার নিজের প্রেফারেন্সে আমি এদের দূরে সরায় রাখি। :) এদের এই প্রিচিং, 'তোমার ভালর জন্যই তো করা' এটিচুডও আমার অসহ্য লাগে!
আবারও খেয়াল করা দরকার, আমি নিজেরে ইনোসেন্ট বলতেসি না। কেবল নিজের ব্যক্তিগত প্রেফারেন্স বলতেসি। ইহা আমার ব্লগ, সুতরাং... ;)
২।
ইদানিং কিছু অসাধারণ সায়েন্স ফিকশন পড়া হচ্ছে। গার্ডনার ডজোইস আর জোনাথন স্ট্রাহান এর দ্য নিউ স্পেস অপেরা ১ আর ২ নামাইসিলাম। দারুণ কিছু লেখক আবিষ্কার করলাম।
অ্যালেস্টায়ার রেনল্ড সাহেবের 'মিনলা'স ফ্লাওয়ারস' আর 'মার্লিনস গান' এখনো মনে লেগে আছে। এই ভদ্রলোক নাকি মার্লিনের বিশ্বটা নিয়ে আরো লিখবেন। মাশাল্লাহ!
জন সি রাইটও সেরকম। প্রথম না দ্বিতীয় ভলিউমে ওনার গল্পটা পড়ে মেইনস্ট্রিম বইগুলার প্রতি আগ্রহই বেড়ে গেছে। 'দ্য গোল্ডেন এজ' নামাইলামও।
৩।
কালকে আমেরিকান ভিসা ইন্টারভিউ। মামা আসায় ভাগ্য সেইরকম ভাল আমার, নানাজাতের চিঠি-ফিঠি নিসি। যেরকম ভাবসিলাম তার থেকে কাগজপত্র অনেক বেশিই আছে। তারপরও চান্স কিছুতেই ৩০% এর বেশি রাখতে পারতেসি না। হতাশ হওয়া উচিৎ না, কিন্তু খুব সম্ভবত কিছুটা হবো না পাইলে। দেখা যাক।