Tuesday, November 29, 2011

গেমবলিগেশন

ল্যাপটপের সামনে বেশ কিছুক্ষণ ধরেই বসে আছি। অফিসে কর্মময় দিন গেল। বাসায় এসে গোসল-টোসল করে ফ্রেশ। এই শক্তিশালী গেমিং ল্যাপটপটায় বেশ ভাল কিছু গেম আছে। কিন্তু কেন যেন খেলতেও ইচ্ছা করছে না।

'কেন যেন' না। জানি কেন। বা মনে হয় জানি কেন। :) আমার জীবনদর্শন যেই হারে বিবর্তিত হইসে গেম সেই হারে বিবর্তিত মনে হয় হয় নাই। তাছাড়া, কন্টিনিউটি-ও একটা ব্যাপার। টানা তো আর সেভাবে খেলতে পারি না। কোনকিছু বিল্ড হয় না।

ফলে গেম খেলাটা একটু এফোর্টের মতই হয়ে যায়। সারাদিন অফিসে কোগনিটিভ এফোর্ট দিয়ে বাসায় এসে আর দিতে ইচ্ছা হয় না।

জিনিসটা ইন্টারেস্টিং! তার মানে কি? :) কাজরেই শেষমেশ গেম বানায় ফেলতে হবে? ;)

নিশ্চিত না আসলে। আমি জীবনে গেম খেলে যে পরিমান সময় ব্যয় করসি, অন্য খুব কম ক্ষেত্রেই তা করসি। ছাত্রজীবনেও তো পড়ার চাপ ছিল, তখন গেম খেলার কোগনিটিভ এফোর্ট নিতাম কেমনে? অফিসের চাপ গড়ে পড়ার চাপের চেয়ে বেশি, ঠিক। হয়তো সেই অতিরিক্ত চাপটাই মেক্স আ ডিফারেন্স।

বাসায় এসে মাঝে মাঝে গেম খেলার যে এই অবলিগেশনটা বোধ করি, সেটাও হালকা বিরক্তিকর। :) এটা কেন হল? মূল কারণ খুব সম্ভবত এক সময় গেম থেকে খুব আনন্দ পাওয়া। রীতিমত শক্তপোক্ত নিউরাল নেটওয়ার্ক দাঁড়িয়ে গেছেঃ গেম = আনন্দ।